Home » আর্জেন্টিনার জয়ে খোঁচা দিয়ে যে কথা লিখলেন শাহনাজ খুশি
Uncategorized

আর্জেন্টিনার জয়ে খোঁচা দিয়ে যে কথা লিখলেন শাহনাজ খুশি

তাজবির হাসান: চলছে ফিফা ২০২৬ বিশ্বকাপ। তাই ফুটবল খেলার দিকেই মনোযোগী বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি। খেলা ভীষণ পছন্দ করেন অভিনেত্রী। রোববার (১২ জুলাই) সকালে বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ দল হিসেবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেমিফাইনালে পৌঁছেছে। এ লড়াকু বিজয় ছিনিয়ে নিয়েছেন লিওনেল মেসি ও তার সতীর্থরা। যারপরনাই তারকা অভিনেত্রী শাহনাজ খুশি ভীষণ খুশি। এ উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক মাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন  তিনি।

এর আগেও আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের কথা সামাজিক মাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী। সেমিফাইনালে ওঠার পরও প্রিয় দলের সাফল্যে নিজের আনন্দ প্রকাশ করলেন শাহনাজ খুশি।

মেসির আর্জেন্টিনার এ জয়ে দলটি এখন বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ের আরেক ধাপ কাছে পৌঁছে গেছে। দলের রুদ্ধশ্বাস জয়ের পর উচ্ছ্বাসে ভেসেছেন দেশের অনেক তারকাও। আর সেই আনন্দেই সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস ছড়িয়ে দিচ্ছেন মেসি-ভক্তরা, যার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন এ ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী।

মেসিদের জয়ের পর খোঁচা দিয়েই সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন শাহনাজ খুশি? আর্জেন্টিনার জয় নিশ্চিত হওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে অভিনেত্রী লিখেছেন— ‘আর কথা না বলি!’

সেই পোস্টের সঙ্গে জুড়ে দেওয়া দুটি ইমোজি দেখে বোঝাই যাচ্ছে, মাত্র কয়েকটি শব্দের এই পোস্টেই যেন লুকিয়ে ছিল সমালোচক ও নিন্দুকদের উদ্দেশে এক চিমটি খোঁচা। পোস্টটি প্রকাশের পর অনেক অনুসারী মন্তব্যে আর্জেন্টিনার জয় উদযাপন করেন। এক নেটিজেন লিখেছেন— ‘এবার নিন্দুকদের মুখ বন্ধ, মেসি আবারও প্রমাণ করলেন’।

About the author

Abul Hossain Mojumder

Add Comment

Click here to post a comment